শরৎ তুমি (প্রকৃতি)
শরৎ তুমি, প্রভাত রবির রাজনন্দিনী।
শরৎ তুমি, ঘাসে ঘাসে শিশির ছোঁয়া,
শিউলি বিছানো শয্যা।
শরৎ তুমি মধুর মূরতি স্নিগ্ধ কমোলিকা।
শরৎ তুমি সোনালী ধানে রূপের ছটায় অনন্যা ।
শরৎ তুমি কাশের বনে মিষ্টি হাসির বন্যা।
শরৎ তুমি রিমঝিম বৃষ্টি ছন্দে পরশণ।
শরৎ তুমি আলো ছায়ায় মেঘ রৌদ খেলা।
শরৎ তুমি নীল আকাশে সাজাও শুভ্র মেঘের ভেলা।
শরৎ তুমি সরোবরে পদ্ম পাতায় জল থৈ থৈ ঢেউ।
শরৎ তুমি শাপলা,শালুক নাচন তাথৈ তাথৈ।
শরৎ তুমি আগমনী সুর,আকাশে, বাতাসে, মাতৃবন্দনায় "মধুর ধ্বনি আলোয় ভূবন ভরা"।
শরৎ তুমি ঘরে ঘরে আনন্দ উৎসব ধারা।