ভালবাসা
(অক্ষরবৃত্ত ছন্দে পর্যায়সম পয়ার)
ভালবাসা নয় শুধু সুখের সঞ্চার,
কত ভালবাসা কাঁদে নির্জন প্রহরে।
দেখেছি আমি যে তার নিঃশব্দ প্রহার
দফন দেখেছি তার কত বালুচরে।
হাসতে শেখায় বলে লোকে ভালবাসা
আমি তো দেখেছি তারে নীরবেতে কাঁদে।
দহনে দহনে পুড়ে অবিরাম আশা
অজস্র প্রেমিক তার পরেছে যে ফাঁদে।
জ্বলে পুড়ে খাঁক তার সহস্র প্রত্যাশা
স্থবির শৈবাল সম দুরন্ত যৌবন।
ভালবাসা কখনো বা শকুনির পাশা
কত ভালবাসা গেলো ভঙ্গ দিয়ে রণ।
পথহারা ভ্রান্ত যত প্রেমিক পথিক
অজস্র যাতনা যত বক্ষে ধরে রাখে।
পায় না জীবনে খোঁজে ঠিকানা সঠিক
মরণের পথ পানে শুধু চেয়ে থাকে।