Sep 5, 2021

রত্মা মজুমদার

আক্ষেপ

সরে গেল বাঁধন হারা প্রেম,

অভিমান তপ্তে ভুল ।

নীরস সৌমাল্য অঙ্ক কষার মত,

ছুঁড়ে দিল দুটি শব্দ কৌশল করে।

বুঝেও নিরুওর চিরদৃতা,

সৌমাল্যের আগ্রহে জল ঢেলে দিল ।

পরে আক্ষেপ  হাতুড়ে পেটানো তপ্ত লৌহদন্ড, 

আক্ষেপ চোখের জলের গণিতবিদ সৌমাল্য ।

কাঙ্খিত শাওন রাতের বুকের বন্ধু, 

বর্তমানে রুমালীর শয্যায় খেলাঘল বেঁধেছে ।

মুঠো ফুল ছড়িয়ে দিয়েছে বিছানা,

দিনে দিনে চোখের জলের বাদলা রাত ।

বিষাদ বিরাগে কথা বলে নিজের সাথে,

ভিজে যায় বিরহ বিছানার একাকী শয্যা।