আনন্দময়ী /আনন্দধারা
শরৎ আকাশ জুড়ে বহে আনন্দধারা,
সাহিত্য ভুবন ভরে আলোকিত ত্রিধারা।।
মাঠের ধারে কাশের বনে শিল্পীর আঁকা ছবির মতো,
ঝরা শেফালির হাওয়ায় পথ বেয়ে
আগমনী ধ্বনিত।
অনুপ্রেরণা পাই কবির দলের চোখের পাতায়,
যেন কুয়াশার শব্দ ভেসে আসে নতুন সমবায়।
বহুদিনের আকাঙ্খা যেনো খুঁজে পাই তাদের চোখে,
যে হাসির লাগে বিগত দিনের ছবি এঁকেছি বুকে।
প্রীতিমুখর আকাশ তলে হবে মিলন মেলা,
শিশুর হাসি মায়ের কোলে হবে আর খেলা।
কাশের বন হাওয়ায় দোলে,
পুজোর বাজনা বাজবে বলে।
এই শরতে বর্ষা ঋতুর মতোই সবাই মিলি,
"ত্রিধারায়" মিলিত হবোই আনন্দে পথ চলি।।