দূর্গা দুর্গতি নাশিনী মা
মাগো মা দূর্গা দশভূজা মা
লহ আমাদের অর্ঘ্য প্রণাম,
এই ধরাধামে অর্বাচীন ঘেরা
জানাই তোমায় স্বাগত অভিবাদন ।
তোমার গুণগানে অভিভূত আমরা
তুমি কখনো কালী - কখনো দূর্গা
কখনো আবার জগদ্ধাত্রী মা
কখনো দেখি তোমার সংহাররূপিনী রণাস্ত্র - সজ্জা।
তুমি কি শুধুই মা মাটির প্রতিমা !
নরলোকে কি নেই চেতনা - নেই কি আত্মা।
দেবলোকে তুমি করোনি অসুরদের ক্ষমা
কেন স্তব্ধ বলো রণাস্ত্র তোমার আজ ধরেছে কি মরিচীকা।
এতো অন্যায় - অত্যাচার - অবিচার
জগতে গেছে ছেয়ে
তুমি কি গো দুর্গতি নাশিনী মা
শুধু নীরবে দেখবে চেয়ে চেয়ে?
নীরবে যাইবে সয়ে ?
মাতৃ রূপে - শক্তি রূপে তুমি থাকো সদা মা সর্বভূতে।
