মা
মাগো মা! তুমি যে মমতাময়ী।
সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি তুমি।
মাগো!
তুমি যে আমার দেখা সবচেয়ে_
অপরূপ সুন্দরী নারী।
মাগো! তুমি যে অন্যন্যা ।
তোমার গর্ভে জন্মে সাথ'ক জন্ম।
মাগো!
তোমার পরশে আমি যে ধন্য _
তোমার স্নেহে জীবন পরিপূর্ণ ।
মাগো!
তুমি আমার প্রথম দেখা,
তুমি যে প্রথম ডাক।
তুমি আমার প্রথম পাওয়া,
তুমি যে প্রথম চাওয়া।
কাঁদলে মাগো বুঝতে পারো,
কি আমার চাওয়া।
মাগো!
দু্ঃখে আমি জড়িয়ে তোমায়,
ভুলি যে সব ব্যাথা।
কষ্টে আমার জল আসে যে,
তোমার চোখ ভরা।
মাগো!
তোমার কোলেই স্বর্গ আমার।
তোমার কোল ওই মোর ধরা।।
মাগো!
এই পৃথিবীর শ্রেষ্ঠ উপহার,
তোমার ওই তো দেওয়া।।
জানতে চাইবে না মা ?
কি সেই তোমার উপহার?
মাগো!
সে যে তোমার দেওয়া,
নিঃস্বার্থ ভালোবাসা ।।