প্রতিমা
কী! সুন্দর কবিতার প্রতিমা, প্রতিমা নীতির দেশ জুরে।
বাহ-দারুন-অসাধারণ-অনবদ্য নৈপুণ্য সবার মন কাড়ে।
সুখ ঝরে, প্রেম ঝরে ঝরে বিদ্রোহ, রাশি প্রতিবাদ।
কখনো দশ ভূজে, কখনো দশ চরণে, বিলায় স্বাদ।
প্রতিমার ভাষা কজন জানে, কজনইবা বেগে ডুবে মরে।
কজনে দেখে দেখার মত , কজনের প্রানে চেতন ভরে।
দেখবে যেজন উচিৎ সেজন, এড়িয়ে চলে উল্টো পানে।
সৃজক যে সে, সেওকি আনে! শিল্পশোভার গুরুতর মানে।
আট আট