হৃদি কথা
তুমি নেই- আছে অনুভূতি,
দেখা নেই হৃদয়ে শুধু স্মৃতি।
মনভ্রমরা চায় যেতে শুধু তোমার কাছে,
মন যে শুধুই আনন্দে নাচে।
আপনা থেকেই কেন আজ লজ্জা পাচ্ছি?
নিজেকে আজ দূর-দূরান্তে উড়িয়ে দিচ্ছি ।
আস্কারায় আজ মন করছে দুরন্তপনা,
হৃদয়ের কোণে আজ ফুটল হাস্নোহানা।