প্রয়োজনে সব পারি
প্রয়োজনে পারি পুরোটা আলিঙ্গন
প্রয়োজনে পারি পুরোটা প্রভু
খুলে আসতে পারি সকল শস্ত্রবল।
প্রয়োজনে চাটতে পারি পায়েরও তল।
আসলে সবই প্রয়োজন
প্রয়োজনেই তুমি শালগ্রাম।
প্রয়োজনে সবই পারি
চশমা পরিধান পারি
উল্টোরথও পারি
পারি চাখতেও
তোমার যাবতীয় মৌধন!
রাইমা এবার তুমিই বলো
প্রয়োজনহীন আর শ্যাম হতে পারি
যামিনীযাপন পারি তোমার বাসর!
