Jun 28, 2023

ছন্দা দাম

১.শূন্যতা 

আঙুলের মুঠোতে ধরতে চাওয়ার জেদে...
একটা নদী হারিয়ে যায়,
বাঁচতে চাওয়ার জেদে কখন হারিয়ে যায় জীবন।
মুহুর্তগুলো ধরে রাখার জেদে...
কখন নিঃশ্বাস হারিয়ে যায়,
স্বপ্ন বাঁচিয়ে রাখার জেদে একটা মানুষ হারিয়ে যায় কখন!

২.ভাবনা বিন্দু

আদ্যোপান্ত পড়ে নিয়েও কিছুই জানি না....
জীবনটা যেন রহস্য উপন্যাস,
আবেগ, অনুভব, ভালোবাসা ঘৃণার এক জীবন্ত লাশ।

বৈঠা,নাও,মাঝি সব হারিয়েছে...
তবু হতে হবে পার,
জীবনের শেষটুকু না দেখা পর্যন্ত নেই নিস্তার।।