Jun 29, 2023

সন্দীপ সাহু

১. দেও-মনু কথা

দেও আর মনুর বিয়ে ও মিলন-কথা
কে না জানে। বেচারা লেঙ্গাই!
দেও মানুষকে ধারণ করে ঢেউয়ে ঢেউয়ে
চুম্বনে সূর্য জ্বালিয়ে, দেয় মনুকে। মনু লাল হয়!

২. জ্ঞান-বৃক্ষের ফল ও পুরুষ নারী 

পুরুষের দেহ নারীর দেহ, 
আজও আদম ইভের আপেল-দৌড়েই!
জ্ঞান-বৃক্ষের ফল ছড়ানো সর্বত্র।
পুরুষ দেহ নারী দেহ তা শুধু কুড়িয়ে চলে!