সিঁড়ির নিচে
১.
এক দীর্ঘ নিঃশ্বাসে
গান্ধীজির বুকের ভেতর থেকে
একটি শব্দ বেরিয়ে এলো
-------"হায় রাম!"
তার পর থেকে পাথরের
মূর্তির ভিতর স্থাপত্যে তিনি সর্বত্র বিরাজমান...
২.
সার্ধশত বর্ষে তোমার মূর্তির
পাদদেশে সিঁড়ির নিচে
বসে দেখি--
ছেঁড়া মানচিত্রের পাশে পড়ে আছে ইতিহাসের কয়েকটি অধ্যায়।
অদূরে বানর দলের উলঙ্গ নৃত্য,অলখ্যে বীর হনুমানের চাপা আর্তনাদ...