১.জীবনের চোরাস্রোত
কুড়িয়ে পাবো বলে আদ্ধেককাল চুপ করেই থাকলাম।
আগুনে পুড়তে আর পুড়াতে ভালো লাগে
তবুও চোদ্দআনা পাওয়া হলোনা !
একের পর এক পংক্তি মুঠো আবির সাজালো
বুকের মধ্যে
ভয়ানক স্রোতে শেষ ট্রেনটাও মিলিয়ে যায়...
২.নীলব্যূহ
কবিতার আগুনে নীল অভিমান পুড়ছে, এই তো জীবন!
মৃতদেহের মতো চুপ করে দাঁড়িয়ে নির্বাক চোখদুটো দেখছে, কতটা জীবন!
আকাশহীন রাতের নীচে দাঁড়িয়ে খুঁজে পাই আমার অনস্তিত্ব।
চক্রব্যূহের দিকে এগিয়ে চলে অভিমন্যু!