Jun 28, 2023

সুমা গোস্বামী

১.ভেজা শহর 

ঝরঝর শ্রাবণ ধারায়
ছপছপ শব্দ ওঠে রাতের নির্জনতায়। 
আমার শহর তখন ভিজে যায়
মেঘেদের কান্নার অগোছালো গানে।
ভিজতে ভিজতে জলমগ্ন হয়ে যায় 
আমার সেই ছোট্ট এক টুকরো শহর । 

২. ইচ্ছে ভোর

এই মেয়ে , একা যদি যেতে চাও
পিছুটান রেখো না আর ।
আমি দেখবো তোমার বিস্তীর্ণ জোড়া স্বাধীনতা ।
এরপর ,পৃথিবীর আকাশটাকে কাঁপিয়ে দিয়ে ,
শঙ্খিনী নদীর চরায় মেয়েটি বাঁধলো নিজের ইচ্ছে-ভোর।