১. অক্সিজেন
তুমি হাসলে ফুল বাগানে হাসে রামধনু
প্রজাপতির ঝাঁক খেলে ফুটবল
মধু ভানডের চারপাশে মধুকরের গল্পকথা
ইষ্টিকুটুম এর কান ফাটানো গলা
আমি অক্সিজেন খুঁজি তোমার গায়ের বাতাসে।
২. দুই
একসাজি ফুল তোমার জন্য
একসাজি ফুল তোমার জন্য
ফুলের জাতবিচার করিনি
তুমি রেখো না ছুত মার্গের টান
তোড়া বা মালা সে ভাবেই সাজাও
পবিত্র থাকুক চারপাশ।
আমার প্রার্থনা এ শূন্য জীবনে তুমি থেকো অঞ্জলীর ভূমিকায়।