১. তুমুল ফাল্গুন
চোখের সামনে মাত্র একটি বার
শুধু তুমি হও যদি
তুমুল ফাল্গুন...!
আমি তবে হই
পলাশ-শিমূল-কৃষ্ণচূড়ার
বসন্ত দিনের রঙের আগুন!
২.আষাঢ়-শ্রাবণ
কঠোর দারুণ দহনে...
অকরুণ রোদের চাদরে-
শশব্যস্ত পৃথিবী
ভীষণ তাপে তাপিত!
চাতকের তৃষায় শ্রান্ত ক্লান্ত জীবন
খোঁজে ঝুম বরষণ...।