কাঠকস্তুর (৩)
রোগ
আদিত্য প্রতিহিংসারহিত ঈশ্বর, পুড়ে পুড়ে শেখায় প্রেম। আত্মখনন হয়নি যার, তারে প্রেম? প্রশ্রয়!। অধুনা মোমজীবন কথা, বিবর্তীয় নাট্যাংশের স্তাবক রোগ। জন্মাবধি বিবর্তনহীন সবিতা, ছড়ায়নি বিজ্ঞাপণ রোগ।
রক্তে অনাস্থা কণিকা
অনুপ্রবেশ আর দুর্ভিক্ষ জীবন যাঁরা বেয়ে আসে, তুমি সে জীবন দেখনি। মন্বন্তরের ঘা শুকোতে না শুকোতে আবার গ্রামছাড়া ঘা!। শতবর্ষ ধরে ঘাএ ঘাএ, রক্তে মিশেছে অবিশ্বাস। কালান্তর শাসক তুমিই সাপ,তুমিই ওঝা বিরাট ।