Jun 28, 2023

কৃষ্ণকুসুম পাল

১.সমুদ্র ঘর

কোথাও কি পেয়েছো আপন?
কভু কি দেখেছো প্রেম বেচাকেনা?
কবে কি দৃশ্য দেখেছো সৈকতে?
শুধু উঠে আসে সমুদ্র ফেনা।
                 
পথে পথে শেষ হয় সময়,
একা একা বাঁচতে পারে না ঈশ্বর,
খেলে নিজেকে হারাবার খেলা,
দেখো সমুদ্রে ভাসে সবার নাচঘর।

২.ভুল

প্রচলিত ভুল বানানের মতো-
তোমার ভুল ভালোবাসাও প্রচলিত।
আমি আহত।
ভুলে ভুলে বাঁচে জীবন।