১.স্বপ্ন সন্ধানে
রাত পাখিরা ঘুমের ঘোরে
শান্ত নিবিড় দেশে,
আমি কেবল প্রহর গুনি
নিশাচরের বেশে
চাইনা আহার নিত্য বাহার
একক সুখের নীড়,
দারুণ খেলা জমবে মেলা
বাড়বে যখন ভীড়।
২.নির্বাক ঈশ্বর
আমি যে দেখেছি পৃথিবী জুড়ে
সব বক ধার্মিকের ধর্মান্ধতার অভিনয়;
জেনেছি এই ধর্ম কে ঢাল বানিয়ে
অজস্র মানুষ লুটার পরিচয়!
কিন্তু কি আশ্চর্য, তাই না?
এখানে কিছু মানুষ অন্ধের প্রায়--
ধর্মাধর্মের যাতাকলে ফেঁসে আছে!
অথচ নির্বাক ঈশ্বর,আমিও নশ্বর……।