Jun 29, 2023

সন্তোষ রায়

১. কৃষ্ণ

কৃষ্ণ নামের কেউ এসেছিলেন ঘরে। আমার ঘরের রাধা রান্না ফেলে চলে যায় গাছের তলে।

উনুনের ধোঁয়ায় ঘরে জমে মেঘ, প্রেসার কুকারের বাঁশি বাজে। বৃষ্টি এলে আমি ও ময়ূরী নাচি মেঘের ডাকে

২.ঘুম

একটি রাত জেগে আছে শুধু, আর সব ঘুমে
ঘুমিয়ে পড়েছে উপোসী চৌকিদার
চোরও ঘুমিয়েছে ভুলে।