Jun 28, 2023

স্বদেশ বর্মণ

১.সাঁঝের বেলা

পশ্চিম দিগন্তে ধূসর আকাশ
ডুবিয়া গিয়েছে বেলা,
জৈষ্ঠ্য মাসের তাপ দাহ শেষে 
দিবশের খেলি খেলা।
পাখিরা ফিরেছে আপনার নীড়ে 
মধুমাখা কলতানে,
লোকালয় জাগে নতুন আবেগে 
দোলা দিয়ে গানে গানে। 

২.মুক্তির সোপান

মানুষেই গড়ে গির্জা প্যাগোডা 
মসজিদ মন্দির,
ভক্ত সেখানে স্রষ্টায় ডাকে 
নত করে তার শির।
সুপথে আমায় নিয়ে যাও প্রভু 
সবার জগত স্বামী,
তোমারে ভজিয়া চরণে সঁপিয়া 
পার পেতে চাই আমি।