১. ধূসর কৌলিন্য
বৃষ্টি চাই বৃষ্টি চাই বলে - চলে গেল সবে।
অপেক্ষার বৃষ্টি এল, সব ধুইয়ে চলেও গেল।
শুধু ধূসর কৌলিন্যের নিয়ম ভিজেনি, তালে তালে
উড়ছে ধুলো ভিতর-ঘরে, সংসার তার অটুট।
২. কাঁটা
গলায় কাঁটা হয়ে বিঁধে আছে অন্ধকার
উগরাতে গেলে চাই - অন্তত এক ছটাক আভাস।
আশ্চর্য! রাতজাগা পাখিও বুঝতে পারেনি -
অন্ধকার একমুখো নয়, তার দশানন, দশ মুখ!