Jun 28, 2023

শর্মিষ্ঠা ভট্টাচার্যি

১.মানুষ হব বলে

যুগ যুগ ধরে মিছিলে হেঁটে চলেছি,
অথচ প্রতিশ্রুতিরা অধরাই রয়ে গেছে --
বেঁকে গেছে মেরুদন্ড,ঘূণ ধরেছে হাড়ে,
লালসা আর ভয়ের জালে জড়িয়ে জীবন,
পারিনি উলঙ্গ করতে শ্রেণী শত্রুর মুখোশ---
তবু ও বিবেক পুরো মরেনি এখনও,
আরও একবার জ্বলে উঠতে চাই মানুষ হব বলে।।

২.ভালোবাসাবাসি

চাইনি তো মণি মাণিক্য,
চাইনি তো আকাশ ছুঁতে,
চাইনি তো বিরাট অট্টালিকা ---
পাতায় ছাওয়া কুটীর নীড়ে-
এসো আজ ডালভাতে একটু ভালোবাসি।।