১.বন্ধ্যা দিন
চোখ থেকে কিছুটা দৃষ্টি খুলে মাটিতে পড়লো,
কথা ছিল কিছু কিছু দৃষ্টি গজাবে
তা হলো না,
কারণ মাটিরা তখন রক্তাক্ত আর দৃষ্টিরা বীর্যহীন!
২. ব্যবধান খর্ব হয়ে আসে
বিদ্বেষের পায়ের থেকে মুজো খুলে গেলে
পাহাড়ের উচ্চতারা খর্ব হয়ে আসে।
তখনই মানুষেরা পেরিয়ে যায় স্ত্রোত্রপাঠ নদী,
আজানের আকাশ থেকে নেমে আসে ইন্দ্রের বাতাস!