১.নবজন্ম
প্রতিদিনই জন্ম হয় নূতনের
নূতন আশা নূতন ভালবাসার৷
প্রতিদিনই মৃত্যু হয় সাজিয়ে রাখা ইচ্ছেগুলোর ,
একএকটা ছুড়ে ফেলি জঞ্জালে ৷
প্রতিদিনই আবিস্কার হয় নূতন নূতন দ্বীপের ,
এক একটার নামগুলো সব
অদ্ভুত আকারের ৷
আজ এখানে কাল ওখানে শুধুই বয়ে যাওয়া,
এরই নাম নূতন করে নবজন্ম পাওয়া ৷
২.ঘুম
স্বেচ্ছায় নির্বাসন নিয়েছি নীদ্রাহীন নদীর কাছে,
মরিচীকার ভালবাসা পথ খুঁজে ফেরে একটু সুখের সন্ধানে ৷
চোখের পাতায় হাজার তারার স্বপ্ন,
অন্ধকার ক্রমশ গভীর হয় সময়ের হিসাবে ৷
ভোরের আলোকের কোলে ঢলে পড়ি কখন কে জানে ৷