১. মাঝি ভাই
ও ভাই মাঝি কোথায় তুমি
ঘনিয়ে এল রবির কিরণ।
ওপারে তে যাব বলে আছি অপেক্ষায়
তোমার দেখা না পেয়ে মনেতে ভর ভয়।
কি করে যে হবো পার
ও পাড়ে তে মোর ঘর।
২. অভিসার
চলেছে অভিসারে সূর্যিমামা
মেঘ বালিকার সাথে।
তাইতো মেঘের আড়ালে লুকিয়ে
ভালো লাগে না তুমি হীনে।
আসতে যদি মেঘের বেশে
ভিজিয়ে দিতাম মোদের গা।