১. ঐশ্বর্য
নিষেধের কত বাঁশ পুঁতে আটকাবে হৃদয়ের মাটি!
চারিদিকে জল আর পানি ঢেউয়ে ভাঙে অরূপ
হৃদয় তো বিরাগ-বিহঙ্গ ডানা মেলে মেঘের ওপার,
যেখানে ভালোবাসা আর জীবনের যতো মণিহার।
২. খনন
মোহ হারিয়ে গেলে জেনেছি মরে যায় পূর্ণমায়া,
মায়াহীন আবেশে দেখেছি হৃদয়ের শূন্যছায়া।
ছায়ার ভেতর মরে যায় মানুষের স্বপ্নমন,
অতপর বেঁচে থাকা শুধু নিজেকেই তো খনন!