Jun 28, 2023

সুমা দাস

১.মেঘলা শোক

অপেক্ষারা হারিয়েছে অপেক্ষার তরে
আবেগ ঝরে বিষন্নতায়,
অনুভূতিতে মেঘের দল
শোক লেখে কবিতায়।

২.বৃষ্টি দিলাম

তোমায় আজ বৃষ্টি দিলাম
ঝরণাধারা ডেকে,
হৃদয়খানি শীতল হোক
শ্রাবণ সুখ মেখে।