Jun 28, 2023

অলকা গোস্বামী

১.ছুঁতে চাই তোমায়

গাছেরা কেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে 
নীল আকাশ ছুঁতে পারে সহজে...
আমি পারিনা তোমাকে ছুঁতে
আজো
অজানার ভীড়ে হারিয়ে যেতে যেতে....।

২. নিরব ভালোবাসা

ভালোবেসেও কেউ নিঃস্ব হয়,
জীবনভর কত ফরমাশ তারই আবডালে,
স্বপ্নের ঢেউ ছুঁয়ে যায় সময়ের পরত,
ভালোবাসি বলেও তুমি কেন এত নিরব ।