Jun 29, 2023

নমিতা সরকার

১.আজ অথবা কাল

অনেক আগের হামাগুড়ি দুধভাত খাওয়া ভুলে গেলেও, অনুভূতির জোয়ারে সেই প্রেমের মুহূর্ত মিলেমিশে একাকার...

তেমনই অতীত বর্তমান ভবিষ্যৎ তুমিই আমার।

২. সবুজ আদর

মেঘলা আকাশের শরীর ধুয়ে যে জল নামে বর্ষার কদম পাতায়,সেই পাতার কোমল ক্লোরোফিল মাখানো ভেজা আবেশে প্রিয় মুখ। 

জল স্রোতে ভেসে বেড়ায় আবেগি আদরে...