১. সুপ্রভাত
দু-একটি সুপ্রভাত কখনো কখনো আসে
বাগানে সেদিন সব রঙিন পাখি ডাকে
ডালে ডালে কুসুমের কানাকানি
সূর্যের হাসিতে আমরা বুঝে নিই তাকে।
২ . স্বীকার
নিভৃতে বসন্ত আসে আমার উঠোনে
মিলনের ভাষা পায় আবেগের পাখি
সে উষ্ণতা ছুঁয়ে আজ
আমিও নতুন বাল্মীকি !