Jun 28, 2023

অতনু রায় চৌধুরী

১.সঠিক মানুষ

নিজেকে যত্নে রাখছি,
নিজের কাছে রোজ।
মানুষ খুঁজার বিজ্ঞপ্তিতে
লেখা আছে " একটা সঠিক মানুষ হোক"।

২.শহর জুড়ে

শহর জুড়ে যে ভালোবাসা ভালো রাখে তোমায়
সেই ভালো থাকাতেই জড়িয়ে থাকে 
কতশত মানুষের রোজকার, 
কত মানুষের সন্তানের আবদার।