Jun 28, 2023

স্বপন দেবনাথ

১.যৌবন 

যৌবন! সে তো ক্ষণস্থায়ী ।
তার ভিড়ে যে মেতেছে --
সেই অতল সমুদ্রেই হয়ে যাচ্ছে 
তার পটল তোলা।
তবে আমি সেই যৌব-মধুতে নিমগ্ন ন‌ই,
আমি তোমাতেই ন্যস্ত , 
তোমাতেই আসক্ত ।

২.পকেট

আমার একটি পকেট আছে 
যাতে স‌ঞ্চিত হচ্ছে একটু একটু করে
আমার নিত্যদিনের রঙিন কবিতারা।
ওদের কোনো অবয়ব নেই, 
নেই কোনো স্থান ,
যেখানে স্বমহিমায় উজ্জ্বল হয়ে , 
স্থির হয়ে দাঁড়াবে ।
আদৌ কি হবে সেই স্থান? 
সেই দ্বিধাদ্বন্দ্বে আমি মড়ি।