Jun 29, 2023

পঙ্কজ কান্তি মালাকার

১.একযোগে


নির্মীয়মাণ ধাতববস্তু শুধু প্রস্তুতির আগুনে পুড়ে না
জীবনের সবচেয়ে বেশি ঘা খায়,
যার থেকে ঘা খেয়েছে,ঘা খেতে খেতে তার মতো
কিংবা তার চেয়েও শক্ত হয়ে যায়।
তখন আর ঘা কি লাগে গা'য়?

২.অন্যদৃষ্টি

লোকে বলে বন্যা -ভীষণ প্রলয়ঙ্করী,
আমি তো দেখি পাহাড় হতে নামছে গিরিকন্যা শুভঙ্করী,
তুমি দেবী কামাখ্যা ধন্যা অন্নপূর্ণা মাতা
অশুভ দলনে দেবী চণ্ডী অশুভে ভয় পা।