১.ভোরের ট্রেন
ভরা যৌবনে, স্বামীর নয়নে-
দিয়ে মারাত্মক ফাঁকি।
ভোরের ট্রেনে,প্রেমী দুজনে-
চলে প্রেমের লুটোপুটি।।
২.ভগ্ন হৃদয়
মনে যত ছিলো দু:খ,
ছিলো যত রাগ-
ভগ্ন বাঞ্ছা বুকের মাঝে,
হৃদয়ে জমা রক্তপাত।
বক্ষপাঞ্জরে সুরক্ষিত,
প্রিয়জনের দেওয়া দাগ-
বিদায়লগ্নে সাথে নেবো,
পেছনে বন্ধুর ছুরিকাঘাত!