Jun 29, 2023

নির্মলেন্দু গুণ

১.মা

তোমাকে আমি মান্য করি 
দুধের জন্য।
তোমাকে আমি মান্য করি
তোমার দুটি নরমকোমল 
স্তনের জন্য

তোমার স্তনের দুধ 
শুকিয়ে যাবে যেই--,
দেখবে আমি 
তোমার পাশে নেই। 

২.তুমি যখন সম্মত হও

তুমি যখন সম্মত হও- 
খুব আনন্দ লাগে!
অন্ধকারের ওপার থেকে 
সূর্য যেন জাগে।

তুমি যখন সম্মত হও-,
ভয়ে আমি কাঁপি।
আমার ওজনযন্ত্র দিয়ে
তোমার ওজন মাপি।