Jun 29, 2023

মিঠু মল্লিক বৈদ‍্য

১.দায়ভার

আধুনিকতার জোয়ার ; 
প্রকৃতিকে পরোয়া না করার দম্ভ, 
সৃষ্টির রথে বেপরোয়া স্ফূরণ
স্রষ্টার মনে অসন্তোষ; বিধ্বস্ত সৃষ্টি
হাহাকারের আগুন; বীভৎসতার কালো ধোঁয়ায় অন্ধকার আকাশ,শত ভিড়ে  মানুষের অসহায়ত্ব
বড্ড চাক্ষুষ,ঝলসে যাওয়া দেহগুলির ছটফটানি, নির্বাক পৃথিবী। দায়ভার তবে কার?

২.মনোস্বাদ

পাহাড়,নদী কেউ  স্থির,কেউ চঞ্চল
কারো বুকে সবুজের বাণ,পাখ-পাখালির স্নিগ্ধ কলরব,
কারো বুকে উদ্দামতা,সাগরে মিশে যাওয়ার অদমিত
স্পৃহা,গর্ভের নিন্দা। তবুও পাহাড়ই জন্মদেয় নদীর
গর্ভক্ষরণের যন্ত্রণা বাপাশে চেপে রেখে
মুক্ত পৃথিবীতে ঠেলে দেয়  কাম‍নার তৃপ্ততায়।