Jun 28, 2023

রীতা চক্রবর্তী (লিপি)

১. অনুভূতি

গভীর নিশীথে হাজার নক্ষত্রের ভীড়ে
ক্লান্ত শহর ঝিমিয়ে পড়ে
নেই আর কোন জন কোলাহল
শুধু দু-একটি কুকুর পথের বাঁকে।
এলোমেলো হাওয়ার পরশ 
ছুঁয়ে যায় অনায়াসে,
আনকোরা মন শুধু জেগে রয়
স্মৃতির টানে।

২.মনপাখি

জীবন এগিয়ে চলে জাগতিক নিয়মে
পেছনে নিঃশব্দে কত কিছু ঝরে যায়
শুধু বেদনার ভার স্মৃতি হয়ে রয়
মনপাখিটা ওড়ার আকাশ খুঁজে বেড়ায়।।