Jun 28, 2023

প্রীতম চক্রবর্তী

১.ব্যর্থতা

আমিও তাদের শিবিরে মিশে গিয়েছিলাম
যারা জীবনে সবকিছু পেয়েও,
দিনশেষে ব্যর্থতার গল্প শোনায়।
তারপর একদিন শ্মশানে গিয়ে বুঝলাম,
ব্যর্থ তো তারা,
যারা আজীবন সংসারের বোঝা টেনেও
শেষকালে জ্বলন্ত আগুনে বাঁশের খোঁচা খায়।

২.ব্যর্থ প্রেমিক

নিঝুম রাতে সবাই ঘুমিয়ে নিদ্রাদেবীর বুকে।
ব্যর্থ প্রেমিক তখনো জাগে,
নিকোটিন উড়ে হাতে।
সাদা ধোঁয়ায় আকাশ ঢাকে,
নোনা জলে ঘোলা নেত্র।
ঝিঝিঁপোকা তাকে জাগিয়ে রাখে,
সাক্ষী থাকে চন্দ্র।