Jun 28, 2023

বিদিতা সেন।

 ১.ব্যাস্ততা

ওয়াটস আপ আর ইনস্টাগ্রাম
ব্যাস্ত জীবন অবিরাম। 
গুগল সর্বদা সঙ্গে ভাই, 
ফেইসবুক থেকে কি রেহাই পাই? 

২.বর্ষার আবাহন

ঐ দেখি যে পাহাড়চূড়ায় আজ মেঘের আলিঙ্গন! 
নীল আকাশ হয়েছে দেখ মেঘের ক্রীড়াঙ্গন। 
মন আমার করিতে ব্যাকুল বর্ষার আবাহন, 
বৃষ্টি নেমে মিটিয়ে দেবে গ্ৰীষ্মের দহন।