Jun 28, 2023

মানস চক্রবর্তী

১.নিজের সাথে একলা থাকা

হয়না এখন ভাই,
যদি কিছু ঘটে পাছে,
সেই ভয়েই মরে যাই।
সবার সাথে হেসে খেলে
আনন্দেতে বাঁচি, 
এই বয়সে, এই ধরাতে,
 ক-দিন ই বা আর আছি!

২.তুমি যদি কাউকে কিছু

প্রাণটি ভরে দাও,
খুব ভালো হয় যদি তুমি
সেসব ভুলে যাও।
কেউ যদি তোমায় কভু সামান্য
কিছু দেয়,
ভুলেও যেন যেওনা ভুলে,
কোরোনা এই অন্যায়।।