জীবন - যানজট
যখন উদাস মন
বিষন্নতা গাছের ছায়ায়,
কিছু স্বপ্ন ভাঙে গড়ে
রাখালিয়া বাঁশির মায়ায়।
নরম কমলা রোদ
নীল ছায়া দীঘির শরীর,
কাঠবেড়ালি নেমে আসে
ঝুরি ধরে বটের প্রাচীর।
হাক ডাক,যানজট
কোলাহল শহুরে স্লোগান,
গান্ধী ময়দান হয়ে ঘুরে যায়
নৈতিক দাবি, ও প্ল্যাকার্ড।
এরই মাঝে একবুক শ্রান্তি নিয়ে
তৃষিত পথিক,
হেঁটে যায় আজীবন,...
পথ ও শেষ হয় একদিন।।