চাঁদের হাসি
একলা জেগে চাঁদ মামা ওই
হাসছে মিটিমিটি,
নেই চোখে ঘুম একটুও যে
দেখছে পিটিপিটি ।
কখনও বাড়ে ,কখনও কমে
চন্দ্রকলা চলে,
নিজস্ব কোনো আলো নেই
অন্যের আলোয় জ্বলে ।
অমাবস্যাতে নেই যে দেখা
আগমন পূর্ণিমাতে,
তারাদের ভিড়ে বা কখনও একা
সন্ধ্যা কিংবা রাতে ।
সারা গায়ে অসংখ্য কলঙ্ক
করে না তবু পরোয়া,
হাসির ছটায় মুগ্ধ করে
জীবনের দিল-দরিয়া ।
মোহিত করা মিষ্টি হাসি
আমায় দিও ধার ,
মাতিয়ে দেব ভুবনটাকে
করব একাকার ।