জন্ম মৃত্যু
আমাদের জন্ম হয় নীরবে, অন্ধকারে, অবহেলায়।
আমাদের জন্ম হয় অপেক্ষায়!
আজন্মকাল অপেক্ষায় থাকি
একটু ভালবাসার।
কিন্তু আমাদের জন্মে মুখ থুবড়ে পড়ে প্রিয়জনদের।
ভালোবাসাময় এক নুতন পৃথিবী আমাদের আজন্ম স্বপ্ন দেখায়!
আমাদের নীরবে জন্ম হয় !
মৃত্যু ও হয় নীরবে!
মাঝখানে দাঁড়িয়ে দুচার দিন সখের আর সাধের ভালোবাসা খুঁজে বেড়াই।