Dec 19, 2021

আমিনুল ইসলাম

তোর প্রত্যাখ্যান

তোর একপলক চাওয়া দেখে থমকে গেলাম 

তোকে নিয়ে হৃদয়ের ক্যানভাসে ছবি আঁকলাম।

হাজারো স্বপ্ন ,হাজারো চাওয়া নিয়ে তোর কাছে গিয়েছি,

তোকে নিয়ে অসীম সাগরে পারি দেওয়ার চেষ্টা করেছি।

তুই দুই হাতে আগলে আমাকে এমন ভাবে ছুঁড়ে দিলি,

আজ আমি দিশাহীন।

পথ হীন অন্ধকার পথে হেঁটে হেঁটে জীবন চলে এখন।

মরীচিকা জেনেও এগিয়ে যাই প্রতিক্ষণ।

বড় ক্লান্ত আজ আমি, 

তোর প্রত্যাখ্যান পেয়ে আজ আমি মরুভূমির বুকে ও ফুল ফোটাতে পারি।

তোর ই আঘাতে আজ আমি সাগর জলে হাঁটতে পারি।

অনেক কিছু শিখেছি এখন, তোকে নিয়ে আর ভাবিনা,

ভালো থাকিস তুই তোর আঙিনায়।

আমার জীবন ঘুচিয়ে নেব মরুভূমির সীমানায়।