জন্মদিন
১.
আমার নিজস্ব কোনো জন্মদিন নাই
আপনাদের দেওয়া দিনগুলো সাজিয়ে তৈরি করি ভূমধ্যসাগরীয় অঞ্চল।
এখানের আঞ্চলিক বায়ুর দিক নিয়ন্ত্রিত করে মা-বাবা।
এখানেই রোজ খেলাধুলা চালায় গ্রীষ্মকালীন আয়ন বায়ু।
মাঝে মাঝে এসে শাসন করে শীতকালীন পশ্চিমা বায়ু।
২.
এতদিন অবধি ধারাবাহিক সূর্যোদয়ের সঙ্গে সমানুপাতিক হারে আরো প্রসারিত হচ্ছে মৃত্যুপথ।
নিঃশ্বাস সংখ্যা মনে রাখার জন্য
উদযাপন করি জন্মদিন।
৩.
আমার ধারাবাহিক সূর্যোদয়ের সংখ্যার সমষ্টি
আমার একটা করে নিজস্ব জন্মদিন।।