ভালবাসা
তুমি আমার ভোরের ফুল
তুমি জীবন সাথি।
আমার চোখে হাজার তারা
তোমায় নিয়ে আমি জীবন -স্বপ্ন আঁকি।
তোমার হাসি সরলতার প্রতীক,
তুমি আলোকিত করে থেকো আমার জীবনের চারদিক।
তোমার ভাবনায় ফুলের সুগন্ধি ছড়ায় মনে,
তোমার ছবি আঁকা আছে হৃদয়ের এক কোনে।
তুমি যেখানেই থাকবে সাথি,
তোমায় পাই যেনো এই জীবন পথে।