বিজয়ের উচ্ছ্বাস
তুমি আছ বলেই আজ স্বস্তির নিশ্বাস,
স্বাধীন পথচলা,
তোমাকে অর্জন করেছি বলেই
মনের ভাষা মধুর কন্ঠে বলা।
তোমাকে পেয়েছি তাই
আজ রঙিন সূর্যোদয়,
তুমি আছ তাই স্বপ্ন হাজারো
পথচলা নির্ভয়,
তোমাকে পেয়েছি তাই পরিচয় আমার
এ দেশ আমার গর্ব,
তাইতো আজ বিজয় মেলা
গড়েছি সুখের স্বর্গ।
স্বাধীনতা তুমি দিয়েছ স্বাদ
স্বাধীন ভাবে বাঁচার,
তাইত তুমি বহু কাঙ্খিত
আমার অহংকার।
যুগে যুগে তোমারই জন্য
কত আত্নত্যাগ আর লড়াই,
তোমাকে পেয়ে কোটি প্রানে
প্রাপ্তির সকল বড়াই।
তোমাকে পেতে লক্ষ প্রাণের
হয়েছিলো বলিদান।
তোমাকে পেয়ে গর্বিত আজ
লক্ষ কোটি প্রান।
বিজয় আমার স্বাধীনতা আমার
শত বাঙালির অধিকার,
এ বিজয় তুমি চিরকালের
বাঙালির অহংকার।।