Dec 18, 2021

নীরেশ দেবনাথ

দু দিন পরে

দু দিন পরে আবার তার সাথে 

দেখা  হয় যদি?

কী কথা বলিবো তার সাথে?

এত দিনের না বলা কথা কি বলা যাবে!

যদি স্তব্ধ হয়ে যায় সব!

স্তব্ধ হয় হোক!

চোখের ভাষাই হবে মুখের কথা।

না বলা কথাই হবে চোখে চোখে,

যদি আবার হয় দেখা

তার সাথে দু দিন পরে।