পৌষ সংক্রান্তি
পৌষের অন্তিম দিনে
হয় পৌষ সংক্রান্তি,
পিঠা পায়েস খেয়ে সবাই
মনে পায় শান্তি।
পৌষ মাসে কৃষকের ঘরে
আসে নতুন ধান,
পৌষের শেষ দিনে হয়
পালিত পৌষপার্বণ।
নতুন চালের সদ্য
তৈরী গরম পিঠা,
সবাই বসে মজা করে
খেতে লাগে মিঠা।
ফুলপিঠা, ঝোলপিঠা
পুলিপিঠা, চিতই,
খেতে লাগে মজা ভারী
নিয়ে যত সব সই।
ভাপাপিঠা পাখীপিঠা
পাটিসত্ত্বা মালপোয়া,
খেতে খেতে সব পিঠা'ই
হয়ে যায় খোয়া।
সংক্রান্তির দিনে হয়
কোথাও পৌষমেলা,
ভাই বন্ধু পরিজন গেলে
গড়িয়ে যায় বেলা।
মেলা শেষে ফিরে ঘরে
সবাই একসাথে,
যায় শুনা নামকীর্তন
উৎসবের রাতে,
হরি নামকীর্তনে আছে
ভিন্ন ভিন্ন সুর,
মুখরিত চারিদিক
লাগে বড়ই মধুর।